কবিতা : গুচ্ছাণু

 

   গুচ্ছাণু    ||   জয়ন্ত চট্টোপাধ্যায়

১.বালিশের পাশে হৃদপিণ্ড রেখে
রূপকথার দেশে যায় হিসেবি মানুষ
অবিশ্বাস আমাকে লিখো না।

২.শিল্প ও শিল্পীর রসায়ন সমান্তর
ফুল ও পরাগ .......অনিন্দ্য উপবন।

৩. ফুলের কাছে হৃদয় বন্ধক রেখে
আগুন জ্বালাই
প্রেম আর বাগানে ফোটে না।

৪. বাঘের মড়ির মতো অতি যত্নে
গর্তে রাখি তুলি চেটে নিয়ে
আবার রাখি বাধা বড়ো মায়া।

৫. ফণার উপর নাচের মুদ্রা রেখে গ্যাছো
বেজি নয় ইঁদুর হয়েছি।

৬. রাতের ফুলের কাছে
ঘুম জমা রাখি
অনিদ্রা আমার শুশ্রূষা।


Comments

Popular posts from this blog

কবতা : গ্রামনাম সিরিজ

গল্প : পাখির ভাষা